আলহাজ্ব হাফেজ মোঃ তাজউদ্দিন সরদার

জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ

আমার ওয়ার্ড, আমার দায়িত্ব

আমি হাফেজ মোঃ তাজউদ্দিন সরদার একজন তরুণ সমাজসেবক ও জনপ্রিয় স্থানীয় নেতা। আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজ করে আসছি।শিক্ষা, স্বাস্থ্য, পরিষ্কার পরিবেশ এবং নাগরিক সুবিধা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।আমি বিশ্বাস করি জনগণের অংশগ্রহণের মাধ্যমেই একটি সুন্দর ও উন্নত ওয়ার্ড গড়ে তোলা সম্ভব।

আমার সম্পর্কে

আলহাজ্ব হাফেজ মোঃ তাজউদ্দিন সরদার
আমি হাফেজ মোঃ তাজউদ্দিন সরদার দীর্ঘদিন ধরে শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, সমাজসেবা ও মানবিক কার্যক্রমের সাথে যুক্ত আছি। আমি ফুলকুঁড়ি আইডিয়াল হাইস্কুলের সভাপতি এবং আদর্শ পঞ্চায়েত দক্ষিণ যাত্রাবাড়ীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি।

এছাড়া জামেউল উলুম আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বায়তুল আমান ঈদগাহ জামে মসজিদের কোষাধ্যক্ষ এবং হাজী বদরুদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছি।

আমি হাজী আব্দুল গফুর ওয়েলফেয়ার কাউন্সেলের সেক্রেটারি এবং তামীমুল মিল্লাত ট্রাস্টের সদস্য হিসেবেও মানুষের কল্যাণে কাজ করছি। জনগণের অংশগ্রহণ, সেবা ও উন্নয়নের মাধ্যমে একটি সুন্দর, নিরাপদ ও উন্নত ৫০নং ওয়ার্ড গড়ে তোলাই আমার লক্ষ্য।

উন্নয়ন ভাবনা

আরো ❯

পরিচ্ছন্ন ও নিরাপদ ওয়ার্ড

পরিষ্কার পরিবেশ, সড়ক বাতি, পানি নিষ্কাশন এবং নিরাপত্তা ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে কাজ করা।

স্বাস্থ্য ও মানবিক সেবা

চক্ষুচিকিৎসা ক্যাম্প, স্বাস্থ্যসেবা সহায়তা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম বাড়ানো।

যুব ও শিক্ষা উন্নয়ন

তরুণদের দক্ষতা, শিক্ষা সহায়তা এবং সামাজিক কাজে অংশগ্রহণের সুযোগ তৈরি করা।

কার্যক্রম আপডেট

আরো ❯

যোগাযোগ