← কার্যক্রমে ফিরে যান
ফ্রি চক্ষুচিকিৎসা ক্যাম্প

ফুলকুঁড়ি আইডিয়াল হাইস্কুলে ফ্রি চক্ষুচিকিৎসা ক্যাম্প

আল-হাকিম চক্ষু হাসপাতাল এন্ড ফেকো সেন্টারের পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫০নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব হাফেজ মোঃ তাজ উদ্দিন সরদারের ব্যবস্থাপনায় ফুলকুঁড়ি আইডিয়াল হাইস্কুলে ফ্রি চক্ষুচিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এই ক্যাম্পে এলাকার মানুষের চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মোঃ জাহিদুল হক (এমবিবিএস, এফসিপিএস)।

স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষ্যে এই ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।